

প্রকাশিত
মারুফ সরকার, প্রতিবেদকঃ
ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। দেশের ১১ তম প্রধান মন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে সাজিয়েছেন মন্ত্রীসভা।
এবার সংরক্ষিত নারী আসনের এমপি চূড়ান্ত করতে মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুঁজছেন ত্যাগী ও পরীক্ষিত কর্মীকে।
সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী হিসেবে কাজ করছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন রামপুরা থানা বিএনপির যুগ্ম আহবায়ক নিলুফা ইয়াসমিন নীলু।
দলের দুর্দিনে তৎকালীন হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগের পরিচয় দিয়েছেন। হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার।
হাসিনা বিরোধী আন্দোলনে উত্তরায় হামলার শিকার হন। এতে মাথায় জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দেওয়া কয়েকটি মামলার আসামী হয়ে কারাবরণ করতে হয় নীলুকে। তবুও থেমে থাকেননি। বিএনপি ঘোষিত প্রতিটি আদোলন কর্মসূচী মাঠে থেকে বাস্তবায়ন করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ।জীবনে ঝুঁকি নিয়ে করতে হয়েছে হরতাল অবরোধ বিক্ষোভ ও প্রতিবাদ সভা। পুলিশকে ফাঁকি দিয়ে করতে হয়েছে বিক্ষোভ মিছিলও।
সবশেষ ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের টানা কর্মসূচীতে মাঠেই ছিলেন। এসব কর্মসূচীতে সরব থাকার কারনে আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেটে পড়তে হয় নীলুকে। নিজের ভাড়া বাসা ছেড়ে আত্মীয় স্বজনদের বাসায় লুকিয়ে থাকতে হয়েছে দিনের পর দিন। তবুও দলের প্রতি ছিলো তার শতভাগ আনুগত্য। রাজপথ থেকে তিলে তিলে বেড়ে ওঠা আন্দোলন সংগ্রামের ত্যাগী নেত্রী নীলু সংরক্ষিত নারী আসনের এমপি হতে চায়।
এবিষয়ে জানতে চাইলে নিলুফা ইয়াসমিন নীলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বুকে ধারন করে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েছি। আর নারী জাগরণের অগ্রদূত গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগরের রাজনীতি করেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। এরপর মহিলাদল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও রামপুরা থানা বিএনপি যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সব আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। তাই সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে কাজ করার সুযোগ চাই। আমার বিশ্বাস নবনির্বাচিত প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে মনোনয়ন দেবেন। আমি এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে সঙ্গে নিয়ে দেশে জন্য কাজ করবো ইনশাআল্লাহ। করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।


















আপনার মতামত লিখুন :