
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের কৃতি সন্তান বিশিস্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃশাহজাহান চঞ্চলকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রভাষক নজরুল ইসলাম সেলিমকে গাজীপুর জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন ০৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার( ০৯ সেপ্টেম্বর ২০২২) বিকেলে চন্নাপাড়া শাহজাহান চঞ্চল একাডেমি সংলগ্ন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক রতন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খোকন, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম পলাশ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, সদস্যসচিব আজিজুল হক রাজন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রনি আহাম্মেদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হক সুমন, গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়াসিম আকরাম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার সাখাওয়াত হোসেন, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পৌর উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম বেপারী, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আমির, শ্রীপুর পৌর বিএনপি'র মানবাধিকার বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন ভূইয়া, ০৭নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি আজগার মোল্লা, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রিন্স, সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক ও মানিক বেপারী, গাজীপুর জেলা ছাত্রদলনেতা শাহাদাত হোসেন পাপ্পু, ভাওয়াল বদ্রে আলম কলেজ'র আহবায়ক কমিটির সদস্য এস এম সোহেল রানা, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি মজিবুর রহমান কাজী, ০৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম সুমন ও এস এম রাসেল আহমেদ, ০৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সৌরভ, যুগ্ন সম্পাদক নাহিদ আহমেদ, ০৭নং ওয়ার্ড যুব নেতা আশরাফুল ইসলাম, যুবনেতা সাইফুল ইসলাম, রতন মিয়া, সাগর আহমেদ, সাইদুল ইসলাম, ০৫ নং ওয়াড ছাত্রনেতা দর্পন আহমেদ, ০৭ নং ওয়াড ওলামা দল নেতা আবুল হোসেনসহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা গাজীপুর জেলা বিএনপির নব নির্বাচিত যুগ্ম সম্পাদক শাহজাহান চঞ্চল ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সেলিমকে ফুল দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়।