
প্রকাশিত,২৬, ডিসেম্বর,২০২২
চীফ ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদ (ভিজিডি) কর্মসূচির মহিলাদের মধ্যে চাল বিতরণ করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। আজ সোমবার সকাল ১১ টায় ইউ.পি চত্বরে ভিজিডি মালামাল বিতরণের পূর্বে সমবেত দুস্থ মহিলার উদ্দেশ্যে বক্তৃতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ইউপি মেম্বার হারুন অর রশিদ, সংরক্ষিত ইউ.পি মেম্বার মনোয়ারা খাতুন ও সংরক্ষিত ইউ.পি মেম্বার হাসিনা আক্তার। ২শত ৯১ জন দুস্থ মহিলাদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়।
বিতরণকালে ইউ.পি সদস্য ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে ইউ.পি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন বলেন- গোডাউন থেকে ট্রলি দিয়ে ভিজিডির চাল এনে ইউ.পি চত্বরে রেখেই প্রকাশ্যে স্বচ্চতার সহিত বিতরণের পদ্ধতি সকলের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত। ভিজিডি খাদ্য প্রাপ্ত মহিলারা সকল মাসেই এরূপ বিতরনের পদ্ধতির বিষয়ে মন্তব্য শুনে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউ.পি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।