
প্রকাশিত
(পর্ব -১)
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত এক তরুণীর বিরুদ্ধে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন যুবকের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি,সম্পর্ক স্থাপনের পর বিয়ের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হলেও পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,ময়মনসিংহ সদরের বাসিন্দা,তারাপুর সেনের চর গ্রামের মোঃ বাহরাম এর মেয়ে,মোছাঃ ঝুমা আক্তার ওই তরুণী শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন।কর্মস্থল ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।পরে তাদের কারও কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন ছেলেদের সাথে অশ্লীলতা ছবি রয়েছে বলে অভিযোগকারীরা জানান।
অভিযোগকারীদের একজন জানান,ওই তরুণী তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন প্রয়োজনে টাকা নেন।পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে নানা কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।একই ধরনের অভিযোগ আরও কয়েকজনের কাছ থেকেও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।তবে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত তরুণীর বক্তব্যও এ প্রতিবেদনের সময় পর্যন্ত পাওয়া যায়নি।তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
অভিযোগকারীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিস্তারিত জানতে চোখ রাখুন ২ পর্বে। (অনুসন্ধান চলমান)