
প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছে। সোমবার (১৫ ই মার্চ) বেলা অনুমান ১.৩০ ঘটিকার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, শাহাবুদ্দিনের ছেলে ফজলুল হক (৩২), মাইজ উদ্দিন (৪০), তাইজ উদ্দিন (৪৭), তাইজ উদ্দিনের ছেলে হুমায়ন মিয়া (২৫), উজ্জ্বল মিয়া (২২), জসিম (২৮) ও মাইজ উদ্দিনের ছেলে হৃদয় (২০) সহ অজ্ঞাত ৪/৫ জন।
রিনারা পারভীন জানান, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে আমার স্বামী মিদুল মিয়া স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে,পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য অভিযুক্তরা পথ গতিরোধ করে। এসময় তার শরীর ও মাথায় এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ধরে নিয়ে একটি রুমে আটকিয়ে রাখে। আমার স্বামী মিদুল মিয়াকে উদ্ধার করতে ঘটনাস্থলে আমি সহ এলাকার লোকজন গেলে,আমার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন মূল্য ৭০ হাজার টাকা নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে। আমার স্বামীর ব্যবহৃত সোজকি মোটর সাইকেল ভাংচুর করে অনুমান ২ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করেন।
এসময় ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ এসে আহত অবস্থায় মিদুল মিয়াকে রুম থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান বলে জানা যায়।
আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মিদুল মিয়া (৪৫), শামসুল হক (৪৮), মিদুলের স্ত্রী রিনারা পারভীন (৪০), মিদুলের ছেলে রেদোয়ান (২৪), শামসুল হকের ছেলে ফাহাদ (২২), মাসুম (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ফজলুল হক গংরা দেশিয় অস্ত্র নিয়ে মিদুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় এক নারীসহ ছয়জনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময়, আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিদুল মিয়ার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় আহত মিদুল মিয়ার স্ত্রী রিনারা পারভীন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
শ্রীপুর থানার উপ পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ঘটনার সত্যতা পেয়েছি মামলা রুজু হয়েছে। এ মামলার এজাহার ভুক্ত ১ নাম্বার আসামি ফজলুল হককে শ্রীপুর থানা গেইট থেকে আটক করা হয়েছে।