প্রকাশিত, ২২-১২-২০২০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
সড়কে বালিবাহী ঘাতক ড্রাম্প ট্রাক চলাচলের বিধিনিষেধ করায়
গাজীপুরের শ্রীপুরে মানুষের প্রানহাণী সহ গ্রামীণ সড়ক ধ্বংসের কারনে ভারী যানবাহন(বালিবাহী ডাম্প ট্রাক) চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করায় প্রভাবশালী সিন্ডিকেটের রোশানলে পড়েছেন বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার। সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
![]()
তার অভিযোগ, সরকারের ধারাবাহিক উন্নয়নে কয়েকশত কোটি টাকা ব্যয়ে শ্রীপুরের আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কের উন্নয়ন হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে দীর্ঘদিন পর বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালি ব্যবসায়ীরা। এসব বালি বোঝাই ভারী যানবাহনের কারনে রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে তেমনি ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বরমী বাজারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেপরোয়া গতির ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গত একবছরে মাওনা-বরমী-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কে গত একবছরে ১৪জন মানুষের প্রানহাণী ঘটেছে। এসব কারনে স্থানীয়রা স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ সহ সামাজিকভাবে মানববন্ধন সহ আন্দোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগ সহ বরমী বাজারের যানজট কমানোর লক্ষ্যে তিনি দিনের বেলায় বালি বোঝাই ভারী যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেন। আর এটাতেই ইর্ষান্বিত হয়ে অবৈধ বালির সিন্ডিকেট ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাবে অপপ্রচার চালাচ্ছেন।