

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাবেক ছাত্রনেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শরিফ আহম্মেদ আসিফের দাদী, মিজান প্যাদা ও আমিরুল প্যাদার স্নেহধন্য মা সূর্য বাবু (আনুমানিক বয়স ১০০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ১৮/২/২০২৬ আনুমানিক বিকাল ৪টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ জীবনে তিনি পরিবার ও সমাজের কাছে একজন ধর্মপরায়ণ, পরোপকারী ও স্নেহশীলা নারী হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার নাতি মোঃ শরিফ আহম্মেদ আসিফ সকলের কাছে তার দাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আল্লাহ পাক যেন দাদির দুনিয়ার সব গুনাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।


















আপনার মতামত লিখুন :