
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
মৎস্যজীবী লীগ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মুঃ নূর সাঈদ মাতুব্বর আনুমানিক রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। একজন পরিচিত ও প্রিয় মানুষের এই অকাল প্রস্থান আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।