
প্রকাশিত,২১ এপ্রিল, ২০২১
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ওমর ফারুক (৪০) নামের এক ঔষধ কোম্পানির ডিপো ম্যানেজারের মৃত্যু হয়েছে। সে জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া( লাঙ্গলবাধ) গ্রামের মৃত মকবুল হোসেন মন্ডল ছেলে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, ওমর ফারুক বাড়িতে অসুস্থ হওয়ার পর প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করে করোনা রিপোর্ট টেষ্ট করা হলে পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ইসলামিক ফাউন্ডেশন গঠিত (ইফা) কমিটি তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে মোট ৭৬ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো ইফা গঠিত কমিটি। উল্লেখ্য ওমর ফারুক এভারেস্ট ফার্মাসিটিক্যাল কোম্পানি রাজশাহীর ডিপো ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।