
প্রকাশিত,২৫,মে,২০২১
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজার এলাকা থেকে ৮৯ পিচ ইয়াবাসহ বকুল জোয়ারদার ও সাহেব আলী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাবের অভিযানিক দলের মেজর মোহাম্মদ মাসুদ হায়দার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার বিকালে শেখপাড়া বাজার থেকে তক্কেল জোয়ারদারের ছেলে বকুল ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৮৯ পিচ ইয়াবা উদ্ধার হয়।
চিন্হিত এই মাদক ব্যবসায়ী প্রশাসনের চোঁখে ধুলো দিয়ে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে আত্মগোপনে থেকে মাদকের কারবার চালাতো বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।