
প্রকাশিত,২৫ এপ্রিল, ২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
করোনা মহামারী ঠেকাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এই বছর নতুন করে লকডাউন দেয়া হয়।এমতাবস্থায় দেশ এর অনেক নিম্ন আয়ের মানুষ বিপাকে পরে যায়।আমদের শেরপুরও এর বাইরে নয়।যেহেতু রমজান মাস অনেক এরই রোজগার করতে সমস্যা হচ্ছে।
এমতবস্থায় শেরপুর এর বার বার নির্বাচিত জন নন্দিত মেয়র গোলাম কিবরিয়া লিটন সাহেবের সুযোগ্য সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ নিজ উদ্যোগে গতকাল ইফতারের পর থেকে মধ্যরাত অবধি পৌরএলাকায় ঘুরে ঘুরে খোঁজ খবর নিয়ে যাদের অবস্থা অতন্ত্য সূচনীয় এমন ১১০টি পরিবারকে খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন।
জানা যায় প্রতি প্যাকেটে চাল ৫ কেজি, ডাল-হাফ কেজি,আলু ২ কেজি, পেয়াজ-১ কেজি,সাবান-১টি। ওই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি বর্ষণ কারুয়া,সহ-সভাপতি আব্দুল আলিম হক,যুবলীগ নেতা সাজেদ,রনি,মোস্তফা কামাল,শ্রমিক নেতা মস্তুু,ছাত্রলীগ নেতা রিফাত,শান্ত,সোহেল,শামীম,লিমন প্রমূখ।
এসময় শ্রাবণ জানান, করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া লকডাউনে কর্মহীন হয়ে পড়ে মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। দুস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক বিবেচনায় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আগামীতেও চলমান থাকবে। এ সময় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়াও আজকেও ইফতারের পর থেকে শহরের রিক্সা চালক,অটোচালক,কর্মহীন মানুষদের বেশ কয়েকটি পরিবারকে খাদ্য উপহার পৌঁছে দিবে বলে জানিয়েছেন তিনি।