------------কবিতা-----------
---------লেখক------------
-----আনোয়ার চিশতি----
--------নেত্রকোণা----------
--------------------------------------
শীত পড়েছে শীত পড়েছে
আমায় সোনার গায় রে
যাদুমনি খুকোমনি
রৌদ পোহাবে আয় রে।
শীত সকালে খই মুড়ি
সবাই বসে খায় রে
পিঠা পুলি কত কিছু
দেয় আমার মা রে।
শীত সকালে কত জনা
চাঁদর গায়ে দেয় রে
রান্না করা রাতের ভাত
কত জনা চায় রে।
গরীব যারা পায় না তারা
বাড়ী বাড়ী যায় রে
শীতের কাপড় খুজে তারা
যদি কেউ দেয় রে।
শীতের কালে মোরগের ডাক
ভোরে শোনা যায় রে
মোয়াজ্জিনের আযানের ডাক
শুনে মসজিদে যায় রে।
শীতের মাঝে পাড়ায় পাড়ায়
বিভেদ ভুলে যায় রে
কতক লোকে যাত্রা বাউল
গ্রামে শহরে গায় রে।।
-------------------------------------------
কবিতাঃরচনাস্হলঃগফরগাওঃ
ময়মনসিংহ।
তাং৩১০/১১/২০২০ইং।।