
প্রকাশিত,২৪ এপ্রিল, ২০২১
মোঃ জিকরুল হকঃ
দিনাজপুরের পার্বতীপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার আজ বেলা দেড় টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আজ বাদ মাগরিব পার্বতীপুর শহীদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি পার্বতীপুর পৌরসভার সাবেক লাগাতার মেয়র আবদুল ওহাব সরকারের ছোট ভাই।মৃত্যু কালে তিনি ২ ছেলে,১ মেয়ে নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সাপ্তাহিক জাগো রংপুরের সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জননেতা আমজাদ হোসেন,জাগো রংপুরের সম্পাদক আ ন ম ফেরদৌস আলি,বেসরকারি সংস্থা"সজাগ" এর এমডি মার্শাল এম আনছারুল আজাদ,সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর ফুলবাড়ী শাখার সভাপতি,এশিয়ান টিভির প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিমন হায়দার, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ইমাম রেজা,মাইনিং সিটির সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ কোয়াসিম সিদ্দিকি জনি আল হুদা বালিকা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওঃ আল আমিন বিন আমজাদ প্রমুখ নেতৃবৃন্দ।