
প্রকাশিত,২৪,মে,২০২১
মোঃ আল-আমিন // বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ ই মে সকাল ১১ঃ০০ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এর সামনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানব বন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানায়। অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন শিক্ষার্থিরা।
কোভিড-১৯ মোকাবেলায় ১৪ মাস যাবত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থিরা পড়াশুনা বিমুখ হয়ে পড়েছে। অন্য দিকে হতাশা গ্রাস করছে উচ্চশিক্ষা নেয়া শিক্ষার্থিদের। ভার্সিটির সেশন জট এবং করোনাকালিন বন্ধে অনেকের শেষ হয়ে আসছে চাকুরির বয়স। পাশাপাশি অনিশ্চয়তা কাজ করছে স্নাতক সম্পন্ন করার।
মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আশা আকাঙ্ক্ষায় নিরাশা বাসা বেধেছে। তাদের স্বপ্ন এখন হতাশায় পরিনত হয়েছে। অনেকে আত্নহত্যায় মত পথ বেছে নেয়েছে।
গত বছরের ১৭ ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে কলকারখানা, অফিস-আদালত, ব্যাংক, অন্যান্য সরকারি,আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান খুলে দিলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও নামে মাত্র অনলাইন ক্লাসের হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারেনি দুর্বল নেট কানেকশন আর প্রপার ডিভাইস এর অভাবে।