

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলায়,জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি,
মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মো.মোস্তফা কামাল এবং ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস. এম.মোমতাজ উদ্দিন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা,) মো.মোস্তফা কামাল,
সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বলেন,শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও করণীয় বিষয়ে মতামত আহ্বান করেন।
এ সময় শিক্ষকরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের সুশাসন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং জোরদার এবং অভিভাবক সমাবেশ আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু উপস্থিত শিক্ষকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়।