
প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৩কেজি ৪শত৩৮ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার,২ টি মোটরসাইকেল ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়িসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ২৬ পিস স্বর্ণের বার সহ আসামিকে আটক করা হয়।আটক আসামী হলো,শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে রিপন (৪১)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৭,৭২,০৭,৬৯০/- (সাত কোটি বাহাত্তর লক্ষ সাত হাজার ছয়শত নব্বই) টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামী শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে।