

প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলো বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের মৃত তাহের আলী মল্লিকের ছেলে রফিকুল মল্লিক (৫০)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)সকাল ১০টার সময় শার্শা থানাধীন চটকাপোতা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় চটকাপোতা গ্রামস্থ শার্শা হতে জামতলাগামী সড়কে জনৈক অসীম আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকৃত আসামীর হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার করে থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।