
প্রকাশিত,২২, ফেব্রুয়ারি,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের শাশা সীমান্তে থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ টি স্বর্নের বার, ১ টি প্রাইভেট কার ও মোটর সাইকেল সহ ২ জন আসামীকে আটক করেছে বিজিবি ।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালের দিকে শার্শার রুদ্রপুর গ্রামের বিলপাড়ার কালভার্টের পাশ থেকে এসব চালানগুলো আটক করা হয়।আটককৃত আসামীরা হলেন,শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত : নুরবক্সের ছেলে আতিয়ার রহমান (৪৫),ও আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৩২)।
খুলনা (২১)ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি প্রাইভেট সহ মোটর সাইকেল যোগে বিপুল পরিমান স্বর্ন এ পথে ভারতে পাচার হবে।সেই মোতাবেক আমার ব্যাটালিয়নের সদস্যরা রুদ্রপুর সীমান্তে অবস্থান নেন।পরক্ষনে প্রাইভেট কার ও মোটর সাইকেল আসলে আসামীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।কিন্ত প্রাইভেটে থাকা দু আসামী সহ বিশেষ কসটেপ দিয়ে মোড়ানো স্বর্নের বার গুলো উদ্ধার করা হয়।
আটকৃত স্বর্নের সিজার মুল্য ৩কোটি ৮৬ লক্ষ৭৯ হাজার ৯ শত টাকা, প্রাইভেটকারের সিজার মুল্য ২০ লক্ষ ও মোটর সাইকেলের সিজার মুল্য ২ লক্ষ ২০ হাজার টাকা।
আটককৃত মালামাল সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২২/২/২৩