
প্রকাশিত, ৩১-১২-২০২০
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শায় বাগআঁচড়াই ২২১ বোতল প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৩১শে ডিসেম্বর)দুপুরে বাগআঁচড়া রাড়িপুকুর পাকা রা¯’ার উপর থেকে আটক করা হয়।আটকৃতরা হলো ,শাওন আহম্মদ(৩২) পিতা রফিক উদ্দিন আহম্মদ, সবুজ কর্মকার(৩০) পিতা শান্তি কর্মকার ,সুমন চন্দ্র দাস(২৫) পিতা নিখিল চন্দ্র দাস সর্ব সাং ৪ নং ওয়ার্ড ভাঙ্গা, মোঃ তপু(৩০) পিতা মৃত বাশার মুন্সি সাং নূরপুর সবাই একই থানা ভাঙ্গা জেলা ফরিদপুরের বাসিন্দা।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৪ মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বাগআঁচড়া-রাড়িপুকুর পাকা রাস্তা হয়ে যশোরের দিকে যা”েছ।সেখানে অভিযান চালিয়ে তাদের কে গাড়ি সহ আটক করা হয়।তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।