
প্রকাশিত,০৯,ডিসেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
বাংলাদেশ সরকারের অনুমোদনবিহীন অবৈধ ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে Mobcash, 1xbet ইলেক্ট্রনিক ডিভাইস সহ বিল্লাহ ও আজিজুর নামে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার(৮ডিসেম্বর)রাতে তাদেরকে আটক করা হয়।আটকৃত আসামিরা হলো বিল্লাল হোসেন(২৯), পিতা-মৃত আব্দুল গাজী, মাতা-সালমা বেগম, সাং-নৈহাটি, ২। আজিজুর রহমান(২৬), পিতা-তোজাম্মেল হক, মাতা-সুফিয়া খাতুন, সাং-পাড়িয়ারঘোপ, উভয়থানা-শার্শা, জেলা-যশোর।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যশোর জেলার শার্শা থানাধীন নৈহাটি সাকিনস্থ বিল্লাল হোসেন(২৯), পিতা-মৃত আব্দুল গাজী, মাতা-সালমা বেগম এর বসতবাড়ির নিজ শয়ন ঘর হতে বাংলাদেশ সরকারের অনুমোদনবিহীন অবৈধ ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে Mobcash, 1xbet ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারকারী ০২ (দুই) টি মোবাইল ফোন সহ তাদের গ্রেফতার করা হয়। যাহা দ্বারা অর্থনৈতিক লেনদেনও ই-ট্রানজেকশন এর মাধ্যমে অবৈধ ব্যবসা করে থাকে। এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৯/১২/২৩