
প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২৪
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে পটিয়ায় আদালতে বিচারাধীন জায়গায় জোর পুর্বক পাকা গৃহ নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে ১ নং ওয়ার্ড সানাউল্লাহ বাড়িতে।
এ ঘটনায় ভুক্তভোগী এজাহার মিয়া ছেলে আবুল ফয়েজ বাদী হয়ে গত ৩১/১২/২৩ ইং প্রতিপক্ষ মুহাম্মদ আবুল খায়ের, আবুল কালাম, মাহবুল আলম,মো: জাহেদ এর বিরুদ্ধে ফোজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৫ ধারা মতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিছ মামলা নং ১২৬৫/২৩ ইং দায়ে করে। উক্ত মামলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য ও বিচারধীন বিরোধীয় ভুমিতে গায়ের জোরে পাকা গৃহ নির্মাণ কাজ চলমান রেখেছে বলে মামলার বাদী আবুল ফয়েজ অভিযোগ তুলেন।
মামলা সুএে জানাযায়, আবুল ফয়েজ তার বাপের পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে তার ভাইদের সাথে বিরোধ দেখা দিলে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন আবুল ফয়েজ। এ মামালা সংক্রান্ত বিষয়ে তদন্ত দায়িত্ব পেয়ে পটিয়া থানার এস আই এনায়েত হোসেন গত ৫ জানুয়ারি উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রধান করে নোটিশ দেন। এর পেক্ষিতে
প্রতিপক্ষা কিছু দিন কাজ বন্ধ রাখেন। পরে আবার পাকা গৃহ নির্মাণ কাজ শুরু করেন বলে আবুল ফয়সাল জানান।
এব্যাপারে আবুল ফয়েজ জানান, দীর্ঘদিন যাবত আমার পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা না করে আমার প্রাপ্যা অংশে আবুল খায়ের গং জোরপুর্বক পাকা গৃহ নির্মাণ করছে। এমনকি আদালতে মামলা রুজু করা হলেও পটিয়া থানা থেকে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীল বজায় রাখার জন্য নোটিশ দিলেও বিবাদীগণ তা না মেনে গায়ের জোরে গৃহ নির্মাণ চলমান রেখেছে। উক্ত বিষয়ে আমি প্রতিবাদ করলে বিবাদীগণ আমিসহ আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে।
আমি এ ব্যাপার পটিয়া থানার পুলিশ প্রশাসনহ উর্ধতন পুলিশ প্রশাসন এবং স্থানীয় এমপি'র সুদৃষ্টি কামনা করছি।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৮/০২/২৪ ইং