
নগরের নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় ব্যক্তিগত উদ্দোগে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
তারিক সাঈদ বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নগরের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। কারণ, তাদের অনেকেরই পর্যাপ্ত শীতের কাপড় নেই। কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাই শীতের কষ্ট লাগবে নিজ উদ্যোগে শনিবার শতাধিক কম্বল বিতরণ করেছি।
সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
কম্বল বিতরণের সময় স্বেচ্ছাসেবক লীগের লিয়াকত হোসেন লিটন, স্বপনিক মাহমুদ, এম আই শিশির, জসিম হোসেন, ওবায়দুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।