
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের মধ্যে ইঞ্জিন বগি সংকট যাত্রীদের দূর্ভোগের সীমা নেই। ট্রেনের যাত্রীদের আরেক নাম লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে দূর্ভোগ ও বিড়ম্বনা ! যেখানে দিন দিন লোক বাড়ছে সেখানে কোচের সংখ্যা না বাড়িয়ে উল্টো কোচ কমিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে লালমনিরহাট ডিভিশনের মধ্যে।
সম্প্রতি সময় ধরে লক্ষ্য করে দেখছি প্রায় ২ বছর ধরে লক্ষ্য করছি দুই বছর ২২ জোড়া ট্রেন নিয়মিত চলাচল করে, জনবল সংকট অপরদিকে ইঞ্জিন বগি সংকট একারণে যাত্রীদের ট্রেন যাতায়াতে দূভোগ পোহাতে হচ্ছে।
চলাচলকারি ৬১/৬২ ট্রেনটির ১টি কোচ কেটে ৭/১৪ লোডে ট্রেনটি চলছে। ফলস্বরূপ দেখা যায় মধ্যবর্তী স্টেশন গুলো থেকে যারা ট্রেনটিতে উঠে তাদের সিট না পেয়ে কষ্ট করে ভীড়ের মধ্যে দাড়িয়ে যেতে হয়! ব্যাপক যাত্রী চাপ থাকা সত্ত্বেও ট্রেনটির মধ্যে কয়েকটি বগি বাড়ানো বিশেষ প্রয়োজন, কয়েকটি ট্রেনের বগি বাড়ানো হলে যাত্রীদের চলাচলে কিছুটা হলেও লোড স্বস্তি ফিরিয়ে আসতো।
বগি না বাড়ানোর ফলে ! বাস মালিক সমিতির কাছে এরা হয়তো নিয়মিত কোন কমিশন পায় না হলে এতো দিনে কেন ১টা কোচ সংযুক্ত করছেনা এবিষয়ে যাত্রী সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিভিন্ন প্রশ্নের জন্ম নিচ্ছে কি কারণে যাত্রী সেবার মান বাড়ানোর পরিবর্তে বিড়ম্বনার শিকার হয়ে আসছে।