
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে “আলোকিত লালমনিরহাট” পৌর কমিটির অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগর গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আলোকিত লালমনিরহাটের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল হক। তারা জেলার সার্বিক উন্নয়ন ও জনসম্পৃক্ত কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন “আলোকিত লালমনিরহাট”-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।