
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট জেলা শহরের নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের কয়েক ঘণ্টা পর আদরী বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলা, দায়িত্বহীনতা ও সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের অভিযোগ, ৩৫হাজার টাকা নিয়ে অস্ত্রোপচার করা হলেও পরবর্তী সময়ে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে কার্যকর চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি।
সোমবার (২ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা শহরের সাপটানা রোড এলাকার ওই ক্লিনিকে প্রসূতির মৃত্যুর পর তাঁকে রংপুরে নেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ স্বজনদের। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। এ ঘটনায় ক্লিনিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।