
প্রককশিত
সুমন ইসলাম
লালমনিরহাট।
আজ ২৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ লালমনিরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বাষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা বাহির করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাউন্সিলর। এসময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিচুর রহমান ভিপি আনিচ, সাধারণ সম্পাদক হাসান আলী নয়ন, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলহাস সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হুইল চেয়ার বিতরণ করা হয় দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে।