
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট, আজ ২৫ অক্টোবর ২০২৬
লালমনিরহাটের দুরাকুটি বাজারে সিলিন্ডার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেসার্স বোগদাদি এন্টারপ্রাইজ’-এ এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এবং মেমো ব্যতিরেকে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।