

প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
কালেক্টরেট মাঠে আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২৬ ইং বিকালে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর প্রশাসক রাসেল মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, ত্রাণ কর্মকর্তা আব্দুল মতিন সরকার।
শারদীয় উপহার সামগ্রী পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে অশ্রুশক্ত হয়ে পড়ে।