
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণদের সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে 'সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি' প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাট সাধারণ পাঠাগারের (আলোকিত সাংস্কৃতিক ফোরাম) হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অদম্য যুব সংগঠনের আয়োজনে কর্মসূচিটি হয়।
কর্মশালায় ফ্যাসিলিটেশন করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন ও নির্বাহী সদস্য স্মৃতী আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় । এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং প্রকল্পের যুব স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
কর্মশালায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় সেক্স ও জেন