
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে ৫৬ বস্তা সার উদ্ধার করে।
ডিবি পুলিশের অভিযানে ৫৬ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি (পটাশ) সার জব্দ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চর বৈরাতি এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
পরে ইউএনও সাইফুল ইসলামের উপস্থিতিতে সারগুলো বাজেয়াপ্ত করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির।