
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান লায়লা হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।
জেলা প্রশাসন, লালমনিরহাটের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনে: জেলা প্রশাসন, লালমনিরহাট।
ব্যবস্থাপনায়: জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট।