

প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাশিপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নতুন চারতলা ভবন নির্মাণের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত পাঠদানের সুযোগ পাবে।
এলাকাবাসী বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।