
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটে কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই—নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা, কর্তব্যনিষ্ঠ থাকা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, রিজার্ভ অফিসের আরও-১ মোঃ ফরহাদ হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানের মধ্য দিয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের নতুন কর্মজীবনের প্রতি শুভকামনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।