
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখে ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় বিভিন্ন ফার্মেসি ও প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ (প্রায় তিন বস্তা) অবৈধভাবে রক্ষিত ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ঔষধ সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে সিভিল সার্জন, লালমনিরহাটের নিকট প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনস্বার্থে ও স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।