

প্রকাশিত
সুমন ইসলাম,লালমনিরহাট
মাদক ও জুয়ার প্রতিবাদ করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গিমারী) গ্রামের বাসিন্দা ও লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (রসায়ন) আরিফুল ইসলাম (৩৫) টানা ২১দিন অচেতন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৮টায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ আগস্ট) বিকালে দেশের রাজধানীর সেগুনবাগিচায় কোয়ান্টাম ফাউন্ডেশন চত্ত্বরে প্রথম নামাজে জানাজা শেষে মরহুমের লাশ বিকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। পরে রাত ১১টা ২০মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গিমারী) গ্রামের নিজস্ব বাসভবনে তাঁর মরদেহ নেয়া হয়। এরপরের দিন রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের মোগলহাট ফুটবল খেলার মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, মরহুমের বাবা মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে লালমনিরহাটের মোগলহাট জিরামপুর করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।