
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
হাসান ভাই যখন বদলি হলেন, তখন যে শূন্যতা অনুভব করেছিলাম—আজ যেন সেই একই অনুভূতি আবার ফিরে এসেছে। জওহরলাল দাদা ও শহিদুল ভাইয়ের বদলিজনিত বিদায় মুহূর্তে মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে উঠেছে।
মনে প্রশ্ন জাগে—মাত্র তিন বছর হলেই কেন বদলি? কিন্তু বাস্তবতার কাছে তো আমাদের মাথা নত করতেই হয়; কারণ আবেগ দিয়ে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয় না।
আপনারা সবাই মিলে যে নিষ্ঠা, আন্তরিকতা ও দলগত প্রচেষ্টায় শাখাটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তার জন্য অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। অনেক সময় কঠোর পরিশ্রমের ফল চোখে পড়ে না, কিন্তু সেই শ্রম, সততা ও দায়বদ্ধতার ছাপ আমাদের হৃদয়ে গভীরভাবে অম্লান হয়ে থাকবে।
আপনাদের নতুন কর্মস্থল ও আগামী জীবনের জন্য রইল অফুরন্ত শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন—এই প্রার্থনাই রইল।