
প্রকাশিত,১৭, এপ্রিল,২০২৩
জাহাঙ্গীর আলম মুকুল।
নিজস্ব প্রতিনিধি।
র্যাব-৬এর অভিযানে ঢাকার বসুন্ধরা থেকে
খুলনা দিঘলিয়ার হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী শাহ জালাল ওরফে শান্ত হোসেনকে খুলনার দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায় গত ০৬ মার্চ সোমবার বিকেলে ভিকটিম মাইনুল ইসলামকে আসামী আল আমিন মুঠোফোনে সেনহাটি আদর্শ পল্লীতে ডেকে নেয়। ভিকটিম দিঘলিয়া থানাধীন আদর্শ পল্লীর মনিরের বাড়ির সামনে পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ইত্যাদি দ্বারা এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঐসময় স্থানীয়রা মাইনুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ এপ্রিল সোমবার র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর “মাইনুল” হত্যা মামলার আসামী শান্ত হোসেন ঢাকা মহানগরীর ভাটারা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি র্যাব-৩, টিকাটুলি, ঢাকার সহায়তায় একই তারিখ ভাটাো থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে খলনা দিঘলিয়া থানাধীন
আাসমী মোঃ শাহ জালাল শান্ত হোসেন(২৬)কে গ্রেফতার করে।
জাহাঙ্গীর আলম মুকুল।
নিজস্ব প্রতিনিধি।
সোমবার ১৭/০৪/২০২৩