
প্রকাশিত,০২, ডিসেম্বর,২০২১
রাজশাহী প্রতিনিধি ঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এর আগে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনেই নিহত হন ।
নিহত বাবা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া (৪০) ছেলে আব্দুল্লাহ আলিফ (১২)। নিহত সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
আবু কাওসার মাখন
রাজশাহী