
প্রকাশিত,০৭,মে,২০২৩
নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশের সাড়াশি অভিযানে চাঞ্চল্যকর শিক্ষক হত্যার মামলার আরো ০৩ জন আসামী গ্রেফতারসহ ০২টি অস্ত্র ও ০২টি ককটেল বোমা উদ্ধার।
রাজবাড়ী জেলার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মুকু গত ইং ৩০শে এপ্রিল ২০২৩ পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের অন্তর্গত হোসেন ডাঙ্গা গ্রামের বাজার হইতে বসা কুষ্টিয়াগামী রাস্তার শ্রী বলাই বিশ্বাসের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর দুস্কৃতিকারী দ্বারা হত্যার শিকার হন।
উক্ত ঘটনায় প্রত্যক্ষভাবে একদল দুস্কৃতিকারী সন্ত্রাসীরা অংশগ্রহন করেন। ইতোপূর্বে মিজানুর মাষ্টার হত্যাকান্ডে অংশগ্রহন করা ০৫(পাঁচ) জন আসামীকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ০১(এক)টি একনালা বন্দুক ও ০২(দুই) পিচ তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহার তত্ত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান ও অন্যান্য অফিসার বৃন্দ অত্র মামলার তদন্তে প্রাপ্ত আসামীদের গ্রেফতারের জন্য পাংশা থানার বিভিন্ন এলাকায় এক সাড়াশি অভিযান পরিচালনা করিয়া হত্যাকান্ডের জড়িত আসামী ১/রাজবাড়ী জেলা পাংশা থানার নাওড়া বনগ্রাম(নতুন পাড়া) গ্রামের মন্টু শিকদারের ছেলে সজীব সিকদার (২০), ২/রাজবাড়ী জেলা পাংশা থানার শেখ পাড়া গ্রামের নুর আলী মন্ডল নুর আলমের ছেলে মোঃ রাসেল মন্ডল (২০), ৩/রাজবাড়ী জেলা পাংশা থানার কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মোঃ রমজান শেখ(৪০), ইং-০৬/০৫/২০২৩ তারিখ রাত ২১:১৫ ঘটিকার সময় পাংশা থানাধীন বহলাডাঙ্গা সাকিনস্থ জনৈক রব বিশ্বাস এর মেহগনি বাগান হইতে গ্রেফতার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী মোঃ রাসেল মন্ডল (২০) স্বীকার করে যে, মিজানুর মাস্টার হত্যা কান্ডের সময় ব্যবহারিত অস্ত্র ও বোমা তাঁহার বসত বাড়ীর গোয়াল ঘরের সামনে গোবরের স্তুপের মধ্যে লুকাইয়া রাখিয়াছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উক্ত ঘটনাস্থল হইতে একই তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় ০২ (দুই) টি লোহার তৈরী দেশীয় সক্রিয় ওয়ান শুটারগান ও ০২(দুই)টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে পাংশা মডেল থানায় প্রেস ব্রিফিং করেন সুমন কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), রাজবাড়ী এবং মোঃ মাসুদুর রহমান অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা রাজবাড়ী।