রমজান উপলক্ষে জাহাজী শ্রমিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-০৭, ৮:৪০ অপরাহ্ন /
রমজান উপলক্ষে জাহাজী শ্রমিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রমজীবী মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।

শুক্রবার ঢাকার কাকরাইল এলাকায় অবস্থিত Hotel Rajmoni Isha Kha-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি । এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক , -এর মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক , পল্টন থানা বিএনপির সভাপতি , জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি এবং মুন্সীগঞ্জ শাখা নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।