
প্রকাশিত,০২, আগষ্ট,২০২২
রংপুর ব্যুরো আনোয়ার হোসেনঃ
ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ আব্দুর রহিম'র হত্যার প্রতিবাদে বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক আজ ২ আগষ্ট "২২ ইং রংপুর মহানগর বিএনপির উদ্দ্যেগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি'র আহবায়ক সামসুজ্জামান সামু'র সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ও মহানগর বিএনপি'র সদস্য নাজমুল আলম নাজু, সাজু আহমেদ, আব্দুস সালাম, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষকদলের আহবায়ক ও কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, মহানগর জাসাসের আহবায়ক রাশু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।