
প্রকাশিত,১২, আগষ্ট,২০২২
রংপুর ব্যুরো আনোয়ার হোসেন
রংপুর পীরগঞ্জ উপজেলার খালাশপীর আঞ্চলিক মহাসড়কের জাফরপাড়া নামক স্থানে আজ ১২ আগষ্ট (শুক্রবার) বালুবাহি ট্রাকের সংঘর্ষে সাইফুল ইসলামের সহধর্মিণী নুরজাহান (৪০) নামের একজন গৃহবধূ নিহত হয়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা।
স্হানীয় লোকদের মারফত জানাযায় নুরজাহান প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ির পাশের সড়কে ব্যায়াম করার জন্য আসলে জাফরপাড়া নামক স্থানে ঘাতক ট্রাকটি পিছন থেকে আঘাত করলে ঘটনাস্থলে গৃহবধূ নিহত হয়। এলাকাবাসীর দাবি এই ড্রাম ট্রাকগুলো বেপরোয়া ভাবে চলাচল করে, আমরা আর লাশ দেখতে চাই না, তাই দ্রুত অবৈধ বালু উত্তল বন্ধ করার জোর দাবি জানান।
নুরজাহানের মৃত্যুর খবর শুনে আশপাশের উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দিলে স্হানীয় এক দোকানী ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ঘটনা স্হলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।