
প্রকাশিত,২৪, মার্চ,২০২৩
আরাফাত সরকার রাসেল, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
যাত্রাপুর কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ১শত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রিক বিতারণ করা হয়েছ। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন এন্ড লাইব্রেরির যৌথ উদ্যোগে যাত্রাপুর গ্রামে অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ৪কেজি ছোলাবুট, ডাল, মুড়ি, খেজুর ১শত জনের নিকট রাতের আঁধারে বাড়ী-বাড়ী গিয়ে বিতরন করা হয়েছে।
যাত্রাপুর কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন সভাপতি সৈয়দ আবদুল বাছির, সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া, ঢাকা যাত্রাবাড়ি মুহাম্মুদিয়া আরাবিয়া শিক্ষক হাফেজ মুসলেমউদ্দীন সরকার, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড সদস্য মোঃ বাবুল মুন্সি, মুরাদনগর উপজেলা ছাত্রলীগ কার্যনির্বাহী সম্পাদক আলাল মুন্সি আলাল,
ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য, জহিরুল ইসলাম মুন্সী, বদিউল আলম, কাজী লিয়াকত আলী, বলিউল আলম ভূইয়া, শফিকুল ইসলাম বাবু, ইয়ামিন হোসেন, এমদাদ ভূঁইয়া, মনির হোসেন, ইয়াসিন, রিয়াজুর ভূইয়া, হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।