
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিন জেলা শাখা ও তার অন্তর্গত সকল ইউনিটের সকল স্তরের তৃনমূলে ছাত্রনেতাদের আস্থা ও ভরসার আরেক নাম আবু দাউদ রায়হান; যিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এবং তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা। যিনি বিগত ১৮-২০ বছর যাবৎ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন এবং ১/১১ থেকে আজ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়তার সাথে ব্যাপক অংশগ্রহন করে গেছেন। ২০১৪/১৫ আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখায় জীবন হুমকির মুখে পড়ে যায় ও সুদূর রংপুর থেকে গ্রেফতার হন এবং ব্যাপক নির্যাতনের মুখে পড়েন। তিন মাস কারাবন্দি থাকার পর মুক্ত হয়ে আরো উদ্যোমী হয়ে পথ চলা শুরু করেন। বৃহত্তর ময়মনসিংহে ছাত্রদলের একমাত্র ছাত্রনেতা কোন পরিচয় পাওয়ার পূর্বে ৪০টির অধিক রাজনৈতিক মামলা এবং দায়িত্ব পাওয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও নির্বাচন কেন্দ্রিক ব্যাপক সক্রিয়তায় যার বর্তমানে ৫০টির অধিক রাজনৈতিক মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশে মহামরী করোনায় ত্রান কর্মসূচিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। যিনি দক্ষিণ জেলা ছাত্রদলের সকল স্তরের নেতা কর্মীদের মাঝে ভালবাসা দিয়ে তাদের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন। কিছুদিন পূর্বে রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে তার পদ স্থগিতাদেশ হলে দক্ষিণ জেলা ছাত্রদলে একরকম স্থবিরতা নেমে আসে কিন্তু হাজার হাজার ছাত্রনেতাদের ভালবাসায় সকল ষড়যন্ত্র ভেদ করে ফিরে আসেন। ১৫-০৬-২০২১ইং তারিখে পাঁচ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার হলে দক্ষিণ জেলা ছাত্রদলে যেন প্রাণ ফিরে আসে যা তার দুইদিন পর ময়মনসিংহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর প্রোগ্রামে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের স্রোতেই প্রতীয়মান হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবু দাউদ রায়হান শুধু ব্যক্তিগত নয় পরিবার সহ নির্যাতিত। যার পরিবার হল জাতীয়তাবাদী পরিবার, তার আপন বড় ভাই আবু সাঈদ ফরহান ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক যাহার বিরুদ্ধেও আজ ৪০টিরও অধিক রাজনৈতিক মামলা। যার পরিশ্রম, ত্যাগ, নির্যাতন লিখে শেষ করা যাবে না। তবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল আজ সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নিয়েছে তা আবু দাউদ রায়হান ও তার বিপ্লবী সভাপতি মাহবুবুর রহমান রানা এর নেতৃত্বে ছাত্রদলের সকল কর্মসূচি ও কার্যক্রমেই দৃশ্যমান।