
প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২২
নিজস্ব প্রতিনিধি ঃ
ময়মনসিংহ শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে
আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা বিএমএসএফ আজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় ফিরোজ জাহাঙ্গীর চত্বর হয়ে গাঙ্গিনার প্রেসক্লাব অতপর পুনরায় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এসে আনন্দ র্যালী সমাপ্ত হয়।
বিএমএসএফ এর ১৪ দফা দাবী অনুযায়ী ১ম দফা সরকারি ভাবে সারাদেশে সাংবাদিক নিবন্ধন কাযক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় ময়মনসিংহ বিএসএমএফ জেলা সভাপতি শিবলী সাদিক খান, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামন আরজু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান বাবুলের নেতৃত্বে র্যালীতে অংশ গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক আজগর আলী রবিন, সাইফুল ইসলাম, মফিদুল ইসলাম লাভলু, আনোয়ার হোসেন (প্রথম আলো), সেলিম আকন্দ, নিহার রঞ্জন কুন্ডু, সুলতান রহমান বাপ্পি, সারোয়ার কবির ফাহাদ, আবুজর গিফারী জাফর, দীপক চন্দ্র দে, সোহানুর রহমান সোহান, প্রদীপ বিশ্বাস, তাসলিমা রত্না, নজরুল ইসলাম বাবু, রবিউল হক বাবু, তাহমিনা আক্তার হেলেন, আতিকুর রহমান এলিম, মারুফ হোসেন, আবুল হাকিম, মোঃ সোলেমান মহন, গোলাম কিবরিয়া রাতুলসহ প্রিন্ট, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।