
প্রকাশিত,০৪, এপ্রিল,২০২২
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
৩ এপ্রিল ২০২২ ইং রবিবার থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে রমজানের ফ্রি হাট কর্মসূচি চালু করেছে"মুক্তির বন্ধন ফাউন্ডেশন"নামের সংগঠনটি।বিভিন্ন স্তরে সাজানো নানা রকম সবজি, মাছ, তেল, পেঁয়াজ, খেজুরসহ পছন্দমতো ১২টি নিত্যপণ্য।বিনামূল্যে নিতে পারছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা।টাকা ছাড়াই শুধু বাজারের ব্যাগ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েই ব্যাগভর্তি এমন বাজার পেয়ে অনেক খুশি অসহায় মানুষেরা
এমন ফ্রি হাঁট বসানো হয়েছে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের ইরা গ্যাস স্টেশন চত্বরে। সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে ফ্রি হাঁটের সকল কার্যক্রম।আলাদা আলাদা ভাবে স্টল আকারে সাজিয়ে রাখা হয়েছে আলু, চিচিঙ্গা, টমেটো, মিষ্টি কুমড়া, লাউসহ নিত্যপন্যগুলো।
এ ছাড়া তেল, লবন, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, খেজুর, মুড়ি এমনকি তাজা মাছও রয়েছে। আর এগুলো বিনামূল্যে অসহায় ব্যক্তিদের বাজারের ব্যাগ ভর্তি করে হাতে তুলে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছসেবীগণ। এ ছাড়া সংকোচ কাঁটিয়ে যারা ফ্রি হাঁটে আসতে চান না, তাদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করা হলে স্বেচ্ছাসেবীগণরা পণ্য পৌঁছে দিচ্ছেন যথাসময়ে।আগত ফ্রি হাঁটে আসা একাধীক ব্যক্তি বলেন,বাজারে নিত্যপন্যের অনেক মূল্য।মানুষের সাধ্যের নাগালে চলে গেছে। এমন দিনে আমাদের এলাকার শিক্ষিত ছেলে মেয়েরা এমন একটা উদ্যোগ নিয়েছে তা আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা।এই অভাবের দিনে তারা যে বিনা মূল্যে যেসব মালামাল আমাদেরকে দিচ্ছে এগুলো পেয়ে আমরা আনন্দে আত্নহারা।এমন উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে মন ভরে দোয়া করি যেন তারা মন প্রাণ উজার করে ভবিষ্যতে আরো বেশী করে দান করতে পারেন।
সমাজের বিত্তবানদের কাছ থেকে নেওয়া দানের সহযোগিতার পাশাপাশি সংগঠনের সদস্যদের চাঁদার টাকায় এনিয়ে মোট ৩ বছরের মতো চলছে তাদের এ কার্যক্রম। সংগঠনের একাধীক সদস্যের সাথে কথা বললে তারা বলেন,বর্তমানে বাজারের যে অবস্থা তাতে নিম্ন আয়ের মানুষদের নিত্যদিনের বাজার করা খুবই দুঃসাধ্য। সেজন্য আমরা বিত্তবানদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সেগুলো দিয়ে এই ফ্রি হাঁট কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেছি।এমন উদ্যোগের ফলে বিভিন্ন খাদ্য সামগ্রী দুস্থ ও নিন্ম আয়ের মানুষদের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছি আমরা।সংগঠনের আরো অনেক স্বেচ্ছাসেবীরা বলেন,তারা যে হারে মানুষকে দিতে চাচ্ছে,তবুও আর্থিক সংকটে সে হারে দিতে পারছে না তবে যতটুকু পারছে মনের তৃপ্তি নিয়েই দিচ্ছে।তারা আরও বলেন,আর্থিক অবস্হা যদি আরও বেশী থাকত তাহলে সহযোগিতা আরও বেশী বেশী করে মানুষকে করা যেত। এই কাজটি দেখে যাতে অন্যেরাও অনুপ্রাণিত হয় ও এগিয়ে আসে মানুষ মানুষের জন্য সেটিই এ আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য।
উক্ত ফ্রি হাঁট উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. এনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন,আঠারোবাড়ী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।
প্রথম দিনেই স্লিপের মাধ্যমে সহায়তা পেয়েছেন ৪ শত গরীব অসহায় মানুষ।পুরো রমজান মাস জুড়ে সপ্তাহে ১ দিন প্রতি রোববার বসবে এই হাঁট।শেষ সপ্তাহের হাঁট হবে ঈদের ফ্রি হাঁট।সেই হাঁটে নিত্যপণ্যের বাজারের পাশাপাশি ঈদের নতুন জামা-কাপড়, সেমাই-চিনি ও শিশুদের জন্য খেলনা বিনামূল্যে বিতরণ করবে সংগঠনটি।