
প্রকাশিত,২৬, ফেব্রুয়ারি,২০২২
হানিফ খান /আশরাফুল আলম মামুন, নিজস্ব প্রতিবেদক ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী, ডা.দিপু মনি
সম্মেলনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের এমপি,ফাহমী গোলন্দাজ বাবেল এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,শিক্ষা মন্ত্রী, ডা.দিপু মনি এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শরীফ আহমেদ, প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
কে এম খালিদ, প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
অসীম কুমার উকিল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
মারুফা আক্তার পপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
নাজিম উদ্দিন আহমেদ এমপি, মি, জুয়েল আরেং, এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, মনিরা সুলতানা মনি এমপি,
সম্মেলন ঘিরে উপজেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
পৌর শহরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করা হয়েছে তোরণ নির্মাণ ।নেতাকর্মীদের মাঝে উচ্ছাস,উদ্যম প্রত্যাশা ছিল লক্ষ্য করার মতন।
সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,
২৬ ফেব্রুয়ারি, বিকেল ৪টায়, গফরগাঁও পৌরসভা চত্বর মঞ্চে ও আলতাফ গোলন্দাজ মিলনায়তন মঞ্চে
পর্যাক্রমে সকল অতিথি বর্গ বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে রাত ৮টায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড, দীপু মনি এমপি।
দ্বিতীয় অধিবেশন শুরু হয় রাত ৮,৩০ মিনিটে,
অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে রাত ৯,১০ মিনিটে. সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ও সাধারণ সম্পাদক প্রস্তাব করা হয়।
প্রধান অতিথির উপস্থিতিতেই সর্বসম্মতি ক্রমে
সভাপতি পদে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, এবং
সিনিয়র সহ-সভাপতি,আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান,
সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম,চেয়ারম্যান, নির্বাচিত হয়েছেন।
পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মো. রাহাত খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়নাল ইসলাম, /দেশ সময়