
প্রকাশিত,১২, জুন,২০২২
বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় মেয়াদউত্তীর্ন পন্য বিক্রয়ের অপরাধে মুহিন ও মন্টু ভ্যারাইটিস স্টোরে অর্থদণ্ড।
১২ জুন রবিবার উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি)রিজু তামান্না'র নেতৃত্বে,বেড়া থানা পুলিশ এর সার্বিক সহযোগিতায় পৌরসভাধীন ৮নং ওর্য়াড গ্যালাক্সি স্কুল সংলগ্ন মুহিন ভ্যারাইটিস স্টোর ও মন্টু ভ্যারাইটি স্টোরে অভিজান পরিচালনা করে জনাব মোঃ মন্টু ও আতোয়ার রহমান নামক দুই জন মুদি দোকানিকে মেয়াদউত্তীর্ন চিপস,বিস্কুট,কেক,সস,চানাচুর সহ আরো অন্যান্য পন্য বিক্রয়ের অপরাধে১৭০০০(সতেরো হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
সেই সাথে ব্যাবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ পন্য আলাদা বাক্সে সংরক্ষণের পরামর্শ প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে,বলে জানিয়ে AC Land Bera Pabna নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)এর রিজু তামান্না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘ দিন মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করে আসছিলো,এসব ঠিক না।
মন্টু এবং মুহিন ভ্যারাইটিস স্টোর থেকে অনেক শিক্ষার্থীসহ সাধারণ জনগণ পণ্য ক্রয় করেন।
এসব মেয়াদ উত্তীর্ণ পণ্য শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয়ের পর দোকানিদের সাথে একাধিকবার ক্রেতার বিতর্ক হাতাহাতির অভিযোগ রয়েছে।অসাধু ব্যবসায়ীদের নিকট হতে শিক্ষার্থীসহ সবাইকে পণ্য ক্রয়ের পূর্বে মেয়াদ তারিখ দেখে ক্রয় করার পরামর্শ দেন সচেতন মহল ও অভিভাবকগণ।
হৃদয় হোসাইন
পাবনা