
প্রকাশিত,২৩,মে,২০২৩
মোঃ আরাকাত সরকারঃ
কুমিল্লার মুরাদনগরের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত হয়েছে প্রতিবাদ মিছিল। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্বের আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ উপজেলার আল্লাহ্ চত্বর থেকে যুবলীগ কার্যালয় পর্যন্ত পদযাত্রা করে। পরবর্তীতে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা।
উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বিএনপি নেতার করা বিরুপ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো মানবতার জননী। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন তিনি। তার নেতৃত্বে দেশের অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না। তাদের লক্ষ্য একটাই মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া। বাংলাদেশ আওয়ামী যুবলীগ থাকতে প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি করতে পারবেনা সন্ত্রাসীরা। বিরুপ মন্তব্যকারী বিএনপি নেতাকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।