
প্রকাশিত, ০৭-১২-২০২০
কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ
মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দেয়া ঘরটি উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
৭ ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকায় উপকার ভোগি মোঃ রমজান আলীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাস জমির কাগজ ও নির্মীত ঘরটির চাবি তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক কামার হোসেন।
পরে হ্নীলা মৌলভীবাজার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষে ২০২০-২০২১ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দ প্রাপ্ত ২৮টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুর, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ার, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী,উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও)মোঃ সিফাত বিন রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বাশার সহ স্থানীয় গণ্য মাণ্য ব্যক্তি বর্গ।